নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৫ই জুন ২০২৬, ২২:০৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক ছাত্রলীগের পক্ষ বর্ষিয়ান রাজনীতিবিদ, ডাকসুর সাবে ভিপি তোফায়েল আহমেদের স্বরণে ব্যানার লাগিয়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্র্মীরা। গতকাল শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ আন্তর্জাতিক সম্পাদক শেখ মোহাম্মদ নাঈমের উদ্যোগে জহুরুল হক হলের গেইটে ব্যানার লাগানো হয়। আওয়ালীগের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ জহুরুল হক (তৎকালীন ইকবাল হল) হল সংসদের ভিপি ছিলেন।
শেখ মোহাম্মদ নাঈম বলেন, এই হল তোফায়েল আহমেদের হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল। এই তোফায়েল আহমেদ না থাকলে উনসত্তরের গণঅভ্যুত্থান হতো না, বাংলাদেশ স্বাধীন হইতো না। অথচ রাষ্ট্রীয় মর্যাদায় কেন্দ্রীয় শহীদ মিনারে বা সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা করতে দেওয়া হয়নি। ধানমন্ডিতে তার জানাজাকে ঘিরে শোক মিছিল থেকে শতাধিক আওয়ামী লীগ- ছাত্রলীগের নেতাকর্মী গ্রেফতার হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।