সর্বশেষ

শেখ হাসিনার পলায়নের প্রতীকী হেলিকপ্টার সদৃশ বেলুনে আগুন, আহত ১০

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ই আগস্ট ২০২৫, ০৫:৪৮

শেখ হাসিনার পলায়নের প্রতীকী হেলিকপ্টার সদৃশ বেলুনে আগুন, আহত ১০



রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ অনুষ্ঠানস্থলে গ্যাস বেলুন বিস্ফোরণে ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন।


 ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ অনুষ্ঠানস্থলে গ্যাস বেলুন বিস্ফোরণে আহত একজনকে অ্যাম্বুলেন্সের দিকে নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে 

‘৩৬ জুলাই উদ্‌যাপন’ অনুষ্ঠানস্থলে গ্যাস বেলুন বিস্ফোরণে আহত একজনকে অ্যাম্বুলেন্সের দিকে নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়েছবি: দীপু মালাকার


জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান প্রথম আলোকে বলেন, আহতদের কারও অবস্থাই গুরুতর নয়। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


‘৩৬ জুলাই উদ্‌যাপন’ অনুষ্ঠানস্থলে গ্যাস বেলুন বিস্ফোরণে আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে 

‘৩৬ জুলাই উদ্‌যাপন’ অনুষ্ঠানস্থলে গ্যাস বেলুন বিস্ফোরণে আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়েছবি: দীপু মালাকার

দগ্ধরা হলেন হাবিবুল্লাহ হাবিব (২৩), মনসুর ইসলাম (৩৭), মিশু (২৩), আবদুল্লাহ আল মিহাদ (১৭), মাহমুদুল হাসান রাহাত (২০), পলাশ (২১), ইয়াসিন আরাফাত (২৫), বেল্লাল হোসেন (৪৫), শরিফুল ইসলাম (৩২) ও আসিফ হোসেন আকাশ (২১)।


‘৩৬ জুলাই উদ্‌যাপন’ অনুষ্ঠানস্থলে গ্যাস বেলুন বিস্ফোরণে আহতদের কেউ গুরুতর দগ্ধ হননি। তাঁদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক জানিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে 

‘৩৬ জুলাই উদ্‌যাপন’ অনুষ্ঠানস্থলে গ্যাস বেলুন বিস্ফোরণে আহতদের কেউ গুরুতর দগ্ধ হননি। তাঁদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক জানিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়েছবি: দীপু মালাকার

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গ্যাস বেলুন অনুষ্ঠানস্থলের ওপরে থাকা তারের সঙ্গে লেগে বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা বেশ কয়েকজন দগ্ধ হন। পরে একটি ড্রোনের বাতাসের মাধ্যমে আগুন নেভানো হয়। ‘ফ্যাসিস্ট পলায়নের ক্ষণ’ উদ্‌যাপন করার জন্য হেলিকপ্টারের আদলে এসব বেলুন তৈরি করা হয়। আগুন নেভানোর পর ২টা ২৫ মিনিটে শত শত বেলুন ওড়ানোর মাধ্যমে ‘ফ্যাসিবাদের পলায়নের ক্ষণ’ উদ্‌যাপন করা হয়।