নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ই মে ২০২৬, ০০:১৪
হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিচারের দাবি জানিয়েছে আইনজীবীরা। একই সঙ্গে ড. ইউনূস সরকার কর্তৃক অবৈধ দেশ বিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানিয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহানগর দায়রা জজ আদলাদ প্রাঙ্গণে ‘হামে আক্রান্ত পাঁচ শতাধিক নিষ্পাপ শিশু হত্যাকারী এবং পঞ্চাশ হাজারের বেশি শিশু আক্রান্তের প্রতিবাদে ড. ইউনূস ও নূরজাহান গংদের বিচার চাই’ এবং ‘ড. ইউনূস সরকার কর্তৃক অবৈধ দেশ বিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল কর করতে হবে’ শীর্ষক ব্যানারে ‘ঢাকা বার সাধারণ আইনজীবীবৃন্দ’দের আয়োজনে মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়েছে। এ সময় উপস্থিত প্রায় অর্ধশত আইনজীবী ইউনূসের বিচারের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে অংশ নিয়ে অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ বলেন, ইউনূস সরকারের কোনো দেশ প্রেম নেই। তারা দেশের মানুষের কথা ভাবেনি। ভেবেছে নিজেদের স্বার্থ। তার সরকারের অবহেলা ও খামখেয়ালীপনার কারণে আজ প্রায় ১ লাখ শিশু হামে ভুগছে। তারা অর্থ আত্মসাতের উদ্দেশ্যে নিজেরা টিকা আমাদানি করতে গিয়ে ইউনিসেফের সঙ্গে চুক্তি বাতিল করেছে। সেইা অপকর্মের জন্য আজ শিশুরা জীবন দিচ্ছে। এজন্য তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশকে বিপদে ফেলতে মার্কিনীদের সঙ্গে বিদায়ের তিন দিন আগে সবাইকে অন্ধকারে রেখে বাণিজ্য চুক্তি করেছে। এই গোপন অবৈধ চুক্তি আমাদের বিপদে ফেলছে। ইউনূস সরকার কর্তৃক অবৈধ দেশ বিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন অ্যডভোকেট গোলাম কিবরিয়া শামীম, গাজী সোহেল, তাহমিনা মুমু, হুমায়ুুন কোভিদ, টিটো গান, অ্যাডভোকেট লিটন, শাহরুখ মিরাজ, ওবায়দুল ইসলাম, নাঈম মোহাম্মদ বশির প্রমূখ।