জাতীয়

বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চিনের গুরুত্ব পর্যালোচনা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮শে জুলাই ২০২৬, ১৯:১০

বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চিনের গুরুত্ব পর্যালোচনা

জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে চীন-বাংলাদেশের দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করেন এবং ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীনের গুরুত্ব নিয়ে পর্যালোচনা করা হয়। এছাড়া চীন-বাংলাদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব, সংসদীয় প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় সফর বিনিময় এবং বাণিজ্য ঘাটতি নিরসনে অধিকতর বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে সার্বিক আলোচনা করা হয়। বৈঠকে কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম, মো. হাসান রাজীব প্রধান, জহরত আদিব চৌধুরী, মাহমুদা হাবীবা, মোহাম্মদ নাজিবুর রহমান, মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ এবং মো. আবুল হাসনাত অংশগ্রহণ করেন। এছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সব খবর