শিক্ষা

মাদ্রাসায় ফলাফলে শীর্ষে দারুন্নাজাত সিদ্দীকিয়া

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ই আগস্ট ২০২৬, ২০:০৮

মাদ্রাসায় ফলাফলে শীর্ষে দারুন্নাজাত সিদ্দীকিয়া


নিজস্ব প্রতিবেদক

এবারের দাখিল পরীক্ষায় ফলাফলের শীর্ষে রাজধানীর ডেমরার দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। গতকাল সোমবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় ৯৭.৬১ ভাগ শিক্ষার্থী পাশ করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৭ জন শিক্ষার্থী। যা দেশের সব মাদ্রাসার মধ্যে সর্বোচ্চ। বিগত বছরগুলোতেও এ মাদরাসা ফলাফলে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে শীর্ষে ছিল।

ফলাফলে দেখা গেছে, জামিয়া আহমাদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসায় ৩২১ জন শিক্ষার্থীর মধ্যে ৩২০ জন পাস করেছে। পাশের হার ৯৯.৬৯ ভাগ। এই মাদ্রাসার ১১০ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় পাসর হার ৯৭.২৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২৬৬জন।  

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা আ খ ম আবু বকর সিদ্দীক বলেন, দ্বীনি পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, গভর্নিং বডির দক্ষ পরিচালনা, এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা, শিক্ষকদের কর্তব্যনিষ্ঠা এবং সর্বোপরি আল্লাহর অশেষ রহমত এ সাফল্যের মূল ভিত্তি। মাদরাসার উত্তরোত্তর সাফল্যের জন্যে তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এরমধ্যে মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এছাড়া সব বোর্ড মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী। এরমধ্যে মাদরাসা বোর্ড জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী। গত বছর মাদ্রাসা বোর্ড পাশের হার ছিল ৭৫ ভাগ।


সব খবর