নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩রা অক্টোবর ২০২৬, ১৭:৫৪
সামাজিক যোগাযোগমাধ্যমে মাত্র ৫০ মিনিটের ব্যবধানে দুটি স্ট্যাটাস দিয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী পুজা চেরী। সঙ্গে প্রকাশ করেছেন বেশ কিছু ছবি, যেখানে কমলা রঙের পোশাকে ধরা দিয়েছেন মোহনীয় রূপে।
প্রথম স্ট্যাটাসে পূজা লিখেছেন, তিনি যতটা কোমল হয়ে উঠেছেন, ততটাই নিজেকে শক্তিশালী অনুভব করেছেন।
পরের স্ট্যাটাসে তিনি লেখেন, ‘প্রতিটি পরিবর্তন প্রকাশ্যে ঘটে না; কিছু পরিবর্তন হাসির আড়ালেই নীরবে ঘটে যায়।
কমলা রঙের পোশাকে পূজাকে বেশ মায়াবতী ও মোহনীয় সাজে দেখা গেছে। কখনো ক্যামেরার দিকে তাকিয়ে, আবার কখনো অন্যদিকে দৃষ্টি রেখে পোজ দিয়েছেন তিনি।
পূজার পরপর দেওয়া দুই স্ট্যাটাসের ভাষায় আত্মপরিবর্তন, কোমলতা ও নিজের ভেতরের শক্তির ইঙ্গিত পাওয়া গেলেও এর পেছনে কোনও নির্দিষ্ট ঘটনা বা ব্যক্তিগত প্রসঙ্গ তিনি উল্লেখ করেননি।
কিছুদিন আগে পূজার বিয়ের গুঞ্জন ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, তার বিয়ের খবর সত্যি হলে সেটি সবার আগে তার কাছ থেকেই জানতে পারবেন সবাই।
একই পোস্টে তিনি বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া মিথ্যা ও ভুয়া খবর না ছড়ানোর অনুরোধ করেন।
পূজা তার বক্তব্যে জানান, বিয়ের তারিখসহ এ-সংক্রান্ত যাবতীয় তথ্য তিনি নিজেই সময়মতো প্রকাশ করবেন।
তবে পূজা সময়টা যে বেশ আনন্দে কাটাচ্ছেন ছবিতে সেটাই স্পষ্ট করেছেন তিনি।