রাজনীতি

মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ই অক্টোবর ২০২৬, ১৯:৫১

মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর


সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। বাছাই হবে ২৭ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। ভোটগ্রহণ ১২ নভেম্বর।

ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে গত ১ অক্টোবর তিনি পদত্যাগ করেন। সেই দিনই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ইতোমধ্যে বলেছেন, আইন অনুযায়ী যে দল বা জোটের জন্য আসনটি বরাদ্দ, সেই দল বা জোটই শূন্য আসনটি পাবে। একটি আসনের বিপরীতে একাধিক প্রার্থী থাকলে তখন ভোট হবে; একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

উপনির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মঈন উদ্দীন খান ও সহকারী রিটার্নিং অফিসার দায়িত্বে উপসচিব মোহাম্মদ মনির হোসেন।