আন্তর্জাতিক

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে দ্বিপাক্ষিক কার্যক্রম চলমান: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ই জুন ২০২৬, ২২:১৩

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে দ্বিপাক্ষিক কার্যক্রম চলমান: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠাতে দ্বিপাক্ষিক প্রক্রিয়ায় কার্যক্রম চলমান আছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জওসয়াল এ কথা জানিয়েছেন।


বিএসএফ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মানুষদের ঠেলে পাঠাচ্ছে, এমন অভিযোগ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি আগেও বলেছি, ভারতে অবস্থানরত বাংলাদেশে থেকে আসা এবং সব বিদেশি নাগরিক যদি এখানে অবৈধভাবে থাকেন, তবে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের আইন রয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'



তিনি আরও বলেন, 'এই মানুষদের ফেরত পাঠানোর বিষয়ে দ্বিপাক্ষিক প্রক্রিয়া চলমান আছে। তাদের জাতীয়তা যাচাই করার জন্য আমরা বাংলাদেশের কাছে পাঠিয়েছি। যাচাই সম্পন্ন হলে আমরা ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে এগোবো।'


রণধীর জওসয়াল বলেন, 'আমাদের পাঠানো এ সংক্রান্ত বেশ কয়েকটি অনুরোধ এখনো বাংলাদেশের কাছে ঝুলে রয়েছে। আমরা আশা করি যত দ্রুত সম্ভব সেগুলো নিষ্পত্তি করা হবে, যেন ভারতে অবৈধভাবে বসবাসকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়।'