জাতীয়

ডেঙ্গুর থাবায় ঝরল আরও ৫ প্রাণ, শনাক্তে নতুন রেকর্ড

Icon

রুমা রহমান

প্রকাশ: ২২শে সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৬

ডেঙ্গুর থাবায় ঝরল আরও ৫ প্রাণ, শনাক্তে নতুন রেকর্ড



ভয়ানক হয়ে ওঠা ডেঙ্গু জ্বরে ভুগে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে পাঁচজন প্রাণ হারিয়েছেন। 


এই সময়ের মধ্যে রোগটি নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৮৭২ জন, যা চলতি বছরে সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড।



এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৯৫ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৬৫ হাজার ৪৯৯ জন।



মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক বিশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।


চলতি বছরে সর্বোচ্চ আক্রান্ত হয়েছিল গত ১৬ সেপ্টেম্বর। সেদিন ১ হাজার ৭৫৩ জন ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ২৪ ঘণ্টায় সে রেকর্ড ছাড়িয়ে গেল। 



এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) ডেঙ্গুতে প্রাণ হারান ছয়জন। এদিন আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৬৫৫ জন।