সারাদেশ

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩রা অক্টোবর ২০২৬, ১৭:৪৭

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু


২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১০৯ জন, যার মধ্যে ৮২ জন নিশ্চিত হামে আক্রান্ত। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।


শনিবার (৩ অক্টোবর) হাম পরিস্থিতি নিয়ে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।



এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২১ হাজার ৬৬৬ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে। এছাড়া, ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জন সন্দেহজনক হামে আক্রান্ত। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ২৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।


এখন পর্যন্ত হাম উপসর্গে এবং নিশ্চিত হামে মারা গেছেন ১১২২ জন। তার মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং সন্দেহজনক হামে এক হাজার ২০ জন মারা গেছেন।